দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার মদন পৌরসভার বৈশ্যপাড়া এলাকায় পুকুর থেকে মিজানুর রহমান (২৫) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে বিকাশ বৈশ্যের পুকুরে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহত মিজানুর রহমান মদন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রোকন মিয়ার ছেলে।
নিহতের বাবা রোকন মিয়া বলেন, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তাকে সুস্থ করার অনেক চেষ্টা করেও সফল হননি। বৃহস্পতিবার পানিতে পড়ে তার মৃত্যুর খবর পান। এ ঘটনায় কারও বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
যে আই